প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় জয়ী হয়েছি: শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ২০:৪৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১:৩০

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় আমি তার দল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি। আমি কাঁঠালিয়া-রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোনও ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। কাঁঠালিয়ায় মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। আমার নেতৃত্বে এ অঞ্চল স্বাধীন হয়েছে। আমি এ এলাকার সবাইকে চিনি এবং জানি।’

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাড়ে ১১টায় আলোচনা সভায় অংশ নেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ফুল দিয়ে তাকে বরণ করেন।

তিনি বলেন, ‘একজন সংসদ সদস্যের যথেষ্ট অ্যাক্সেস পাওয়ার আছে। চেষ্টা ও ইচ্ছা থাকলে অনেক কাজ করার সুযোগ আছে। আমি কোনও ভাগাভাগির মধ্যে নেই। আমার বিরুদ্ধে এমন কোনও অভিযোগ পাবেন না যাতে আমি অসম্মানিত হই। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাকে ডেকে বললেন, দস্তখত করেন। আপনার নির্বাচন করতে হবে। আমি তাকে শর্ত দিয়েছিলাম, আপনার ৩ ভাই শহীদ হয়েছেন। আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করতে হবে। তবে আমি আমার জীবনের সর্বশক্তি দিয়ে নির্বাচন করবো। তিনি তার চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করে নির্বাচনের মাঠে নামিয়েছেন। আপনাদের সবার চেষ্টায় নির্বাচনে আমি জয়ী হয়েছি। আমি আমার জীবনের ৭৭ বছর বয়সে এসে মানুষের জন্য কাজ করতে চাই। বরিশালের ৩৪টি থানা আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমি তিনবার আহত হয়েছি। বঙ্গবন্ধু আমাকে স্বীকৃতিস্বরূপ ‘বীর উত্তম’ উপাধি দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞবোধ করছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার প্রমুখ।

এ ছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২২ জানুয়ারি ২০২৪, ২০:৪৭
প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় জয়ী হয়েছি: শাহজাহান ওমর
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নতুন দুই মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, ‘মীর জাফর’ বলে দুয়ো ধ্বনি
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক