শেখ হাসিনা বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি 
১৬ জানুয়ারি ২০২৪, ২০:১০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:২৩

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দেশের জনগণের ওপর আস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সিলেটের ওসমানী নগরের তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়িত করেছেন। সেই দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি সেই দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। অগ্নিসন্ত্রাসী বিএনপি-জামায়াত অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা প্রমাণ করে দিয়েছি বিগত ৭ তারিখের নির্বাচনে। আপনারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। তাই অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের অভাব হবে না। তবে আমাদের কারও ব্যক্তিগত উন্নয়ন হবে না। কোনও নেতাকর্মীর ব্যক্তিগত উন্নয়ন হবে না এবং আমারও কোনও উন্নয়ন করবো না।’ বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আনহার মিয়ার সভাপতিত্বে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবুল কালাম।

অনুষ্ঠানে প্রবাসীরা দেশে সব ধরনের হয়রানি বন্ধ, বিমান ভাড়া কমানো, বিদেশে থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার সহজীকরণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৬ জানুয়ারি ২০২৪, ২০:১০
শেখ হাসিনা বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ