টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৪

জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে করেন।

শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এরপর চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শ্রদ্ধা জানান। এ সময় হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফি বিন মুর্তজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী সময়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার নির্বাচনি এলাকা রংপুর-৬ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ