জামানত খুইয়েছেন এমপি নয়নের সব প্রতিদ্বন্দ্বী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ১১:২১আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:২৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর একাংশ) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত খুইয়েছেন ১২ জন প্রার্থী। সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪১৭ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা।

এ আসনে জামানত হারানো জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন মিঠু (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৩৮৬, স্বতন্ত্র সেলিনা ইসলাম (ঈগল) ৯ হাজার ২৮, তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ (সোনালি আঁশ) ৩২০, স্বতন্ত্র চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ) ৩৪৫, বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা) ৩৫২, জাসদের মো. আমির হোসেন (মশাল) ২৩৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন (ছড়ি) ৭১, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি) ৩২৮, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার) ৫৪৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মো. শরীফুল ইসলাম (মোমবাতি) ৬০১, বাংলাদেশ জনতা লীগের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের মুনসুর আহমেদ (ডাব) ৮৮ ও স্বতন্ত্র এএফ জসিম উদ্দিন (ট্রাক) ৯০৩ ভোট।

লক্ষ্মীপুর-২ আসনে ১৩ প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি মানব পাচার মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত কুয়েতের কারাগারে বন্দি কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম ঈগল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট। তার সঙ্গে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ২১ হাজার ১৮৩ ভোট।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম মুহাম্মদ এ প্রতিবেদককে বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ১৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কাস্টিং ভোটের সাড়ে ১২ ভাগ ভোট না পাওয়ায় ১২ জন প্রার্থী জামানত ফেরত পাবেন না।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১২ জানুয়ারি ২০২৪, ১১:২১
জামানত খুইয়েছেন এমপি নয়নের সব প্রতিদ্বন্দ্বী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জামানত হারালেন বেশিরভাগ প্রার্থী, আছেন সাবেক এমপিরাও
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত