আন্দোলনের নামে চক্রান্ত হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে: গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ২৩:২১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:১১

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কারসাজি করার মাধ্যমে যারা বাজারকে অস্থির করতে চান তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না। কোনও ধরনের মজুতদারি সহ্য করা হবে না। যারা মজুতদারি করে বাজারকে অস্থির করার চেষ্টা করবে তাদের জরিমানা নয়, জেলে পাঠানো হবে।’

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তাদের বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আপনারা অনেক চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়েছেন। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয়েছে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল-মিটিং করবেন, তাতে আমরা বাধা দেবো না। আন্দোলনের নামে কোনও চক্রান্ত করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিশৃঙ্খলা কোনোভাবেই হতে দেওয়া হবে না। কোনোভাবেই সহ্য করা হবে না। মাদক, চাঁদাবাজি, ছিনতাই, ভূমিদস্যুতাকে কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।

পরে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় তারা ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে মন্ত্রীর হাতে চাবি তুলে দেন নগর মাতা বেগম নায়ার কবীর।

এদিকে সংবর্ধনা সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মাঠে লাখো জনতা উপস্থিত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দলীয় নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হোন স্টেডিয়ামে। শহরকে সাজানো হয় বর্ণিল সাজে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য সৈয়দ একে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিউলি আজাদসহ দলীয় নেতাকর্মীরা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘নগর বাউল’ খ্যাত জেমসসহ অন্যান্য শিল্পীরা।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৭ জানুয়ারি ২০২৪, ২৩:২১
আন্দোলনের নামে চক্রান্ত হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে: গণপূর্তমন্ত্রী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ