‘বাবার আদর্শ ধরে মানুষের কল্যাণে কাজ করতে চাই’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৩

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ব্যারিস্টার উম্মে ফারজানা বলেছেন, ‘আমার বাবা দল ও গণমানুষের জন্য জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন। তার আদর্শ ধরে দেশের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই।’

সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ থেকে এমপির মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেছেন উম্মে ফারজানা। তিনি ময়মনসিংহ-৮ আসনের সাবেক এমপি আব্দুস সাত্তারের মেয়ে।

মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার কথা উল্লেখ করে উম্মে ফারজানা বলেন, ‘আমার বাবা দলের জন্য কয়েকবার ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী বাবার প্রতি সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। বাবার আদর্শকে ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো। এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষাসহ এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে চাই।’

ব্যারিস্টার উম্মে ফারজানা কেন্দ্রীয় যুবলীগ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১০ সালে ঢাকা বারের সদস্য এবং ২০১৩ সাল থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২
‘বাবার আদর্শ ধরে মানুষের কল্যাণে কাজ করতে চাই’
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ