ষড়যন্ত্র এখনও চলছে, দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ২১:৪১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২১:৪১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দেশে ষড়যন্ত্র কিন্তু এখনও বন্ধ হয় নাই। যেকোনও একটা ছোট ছোট ব্যাপার নিয়ে বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে একটা অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।’

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকবেন। এই চেষ্টা যদি কেউ করে, আপনারা জানলে তাকে আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেবেন। আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।’ কসবা-আখাউড়ার কোনও উন্নয়ন বন্ধ থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।

সভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল।

এ সময় আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাইসার ভুঁইয়া জীবনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রীকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ও দুটি মানপত্র হাতে তুলে দেন। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় মনোমুগ্ধকর গান পরিবেশন করেন সংগীতশিল্পী আঁখি আলমগীর ও মধু সরকার।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৭ জানুয়ারি ২০২৪, ২১:৪১
ষড়যন্ত্র এখনও চলছে, দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী 
গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউট সুস্থ ধারার রাজনীতি কি না, প্রশ্ন আইনমন্ত্রীর
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ