‘নারী নেতৃত্ব হারাম’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মোংলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:১২

‘নারী নেতৃত্ব হারাম’ বলে বিতর্কিত বক্তব্য দেওয়ায় সমালোচিত সেই ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে মোংলা থানায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ মামলা (নম্বর- ২৫/২২-১-২০২৪) করেন।

২০২১ সালে ইকরাম ইজারাদার বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতর্কিত বক্তব্য দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭-এর বিধান এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন তিনি। এই অবস্থায় নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করে। পরবর্তী সময়ে চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১৮-এর আদেশ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়।’

‘নারী নেতৃত্ব হারাম’ বলে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নৌকার বিপক্ষে ভোট চেয়ে আলোচনায় আসেন ইকরাম ইজারাদার। পরে তাকে তলব করে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বাগেরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ওবায়দা খানম।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১১(ক) ধারায় উল্লেখ আছে, নির্বাচনি প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য প্রদান বা কোনও ধরনের তিক্ত (উসকানিমূলক বা মানহানিকর) বক্তব্য, লিঙ্গ-সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিকে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করা যাবে না।

কিন্তু সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার দ্বাদশ সংসদ নির্বাচনে তার ইউনিয়নে গত ৩০ ডিসেম্বর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের নির্বাচনি এক পথসভায় বলেন, ‘আমরা গজবের ভেতর নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনও অবকাশ নেই। জনমনে কোনও স্বস্তি নেই, শান্তি নেই। তার কারণ, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে (আওয়ামী লীগের প্রার্থী) দুইবার (ভোট) দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছি। তাই আমাদের এখানে কোনও সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কী। কিছুই বোঝেন না।’

তার এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনার প্রতিবাদে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মোংলায় কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:১২
‘নারী নেতৃত্ব হারাম’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ