মাশরাফির হুইপ হওয়ার খবরে নড়াইলে মিষ্টি বিতরণ

নড়াইল প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৮

নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা হুইপ মনোনীত হচ্ছেন এমন খবর গণমাধ্যমে আসায় নড়াইলে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘হুইপ হচ্ছেন মাশরাফি’ সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ খবর জানার পর রাতে শহরের নড়াইল চৌরাস্তা, রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এবং লোহাগড়াতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উল্লাস প্রকাশ করেন। এ সময় মিষ্টিও বিতরণ করা হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আনন্দ-উল্লাস করেন ভক্ত সমর্থকরা।

এ সময় নিজেদের প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জয়ী হলেও এবং আওয়ামী লীগ সরকার গঠন করলেও এ জেলা থেকে কেউ কখনও মন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদার পদে আসীন হননি। মাশরাফি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন হুইপ হতে যাচ্ছেন এমন খবর শুনে আমরা বেশ আনন্দিত।’

জানা যায়, নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (সদর আংশিক-লোহাগড়া) আসন থেকে স্বাধীনতা-পরবর্তী সময়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বেশির ভাগ সময়ে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেন। গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির জয়লাভের পর তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন শহরে এমন গুঞ্জনও উঠেছিল।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ পর্যন্ত নড়াইল থেকে কেউ মন্ত্রী নির্বাচিত হননি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা হুইপ হতে যাচ্ছেন—এ খবর শুনে আমরা অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত। আমাদের আশা, ভবিষ্যতে তিনি মন্ত্রী হবেন।’

লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান বলেন, ‘আমাদের এমপি মহোদয় শিক্ষাবান্ধব জনপ্রতিনিধি। শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে তিনি সব সময় খোঁজখবর রাখেন। মাননীয় সংসদ সদস্য (মাশরাফি) হুইপ হতে যাচ্ছেন এমন খবরে শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়ন ঘটবে। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে আমরা অনেকটা আশান্বিত।’

জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন বলেন, ‘মাশরাফি হুইপ মনোনীত হতে যাচ্ছেন এ খবর শুনে তাৎক্ষণিকভাবে আমরা শহরে আনন্দ-উল্লাসসহ মিষ্টি বিতরণ করেছি।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জেলায় মিছিল বের করা হবে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে লোহাগড়া উপজেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এমপি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন, লোহাগড়া উপজেলার মানুষকে উন্নত চিকিৎসাসেবা পেতে দূরে যেতে কিংবা ভোগান্তির শিকার যাতে না হতে হয় সে জন্য প্রয়োজনীয় জনবলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীতকরণে চেষ্টা চালাচ্ছেন তিনি। আমরা এখন অনেকটা আশাবাদী, তার (মাশরাফি) একান্ত প্রচেষ্টায় দ্রুততম সময়ে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হবে।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৮
মাশরাফির হুইপ হওয়ার খবরে নড়াইলে মিষ্টি বিতরণ
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক