মুন্সীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৩১

মুন্সীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী হামলায় মোহাম্মদ আবিদ হোসেন শোভন (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন গুলিবিদ্ধ শোভনের ভাই মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, আহত শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বাঁ-পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।

এ ঘটনায় আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অভিযোগ করেন, তিনি কাজে যাওয়ার পথে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ১০-১২ জনকে নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময় তাকে বাঁচাতে শোভন এগিয়ে এলে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ শোভনের বাঁ পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করায় জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক প্রান্ত শেখ তার লোকজন নিয়ে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে প্রান্ত শেখের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করা হয়েছে। অভিযুক্ত প্রান্তকে আটক করতে মাঠে কাজ করছে পুলিশ।

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২২ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭
মুন্সীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ