রাজ্জাককে হারিয়ে টিটুকে পেয়ে খুশি দেলদুয়ারবাসী

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১১:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৫:২৮

আওয়ামী লীগের আলোচিত প্রবীণ নেতা কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবার মন্ত্রিত্ব হারিয়েছেন। পরপর কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পাওয়া টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক মন্ত্রিসভা থেকে বাদ পরায় হতাশ জেলার নেতাকর্মীরা।

তবে টাঙ্গাইলে পূর্ণমন্ত্রী না দেওয়া হলেও প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুকে। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বিষয়টি তিনি জানেন না বলে জানান।

জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. আব্দুর রাজ্জাক বিএনপিকে নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বেফাঁস মন্তব্য করায় তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলা আওয়ামী লীগের একাংশ তার মন্ত্রিত্ব না পাওয়ায় খুশি হয়েছেন।

ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এরপর ২০১৯ সালে চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে, আহসানুল ইসলাম টিটু একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়াও তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং প্রতিমন্ত্রীর ডাক পেয়েছেন। ব্যবসায়ী হিসেবেও পরিচিত টিটু সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী বলেন, ‘আহসানুল ইসলাম টিটু প্রতিমন্ত্রী হওয়ার নাগরপুর-দেলদুয়ার আসনের সর্বসাধারণ অনেক খুশি। খবর পাওয়ার পরই এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দমিছিল ও আতশবাজি করা হয়েছে। আমরা চেয়েছিলাম তিনি মন্ত্রী হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আশা স্বপ্ন পূরণ করেছেন। এলাকার ব্যাপক উন্নয়নসহ মানুষের ভাগ্যবদলে আহসানুল ইসলাম টিটু কাজ করবেন।’

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলি সাদিক বলেন, ‘প্রথমবারের মতো এ আসনে মন্ত্রী পেলাম আমরা। এই খুশি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা মকবুল হোসেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ১১:০৮
রাজ্জাককে হারিয়ে টিটুকে পেয়ে খুশি দেলদুয়ারবাসী
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
মন্ত্রিসভার রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
বর্তমান মন্ত্রিসভা কত সদস্যের, আগস্টে কতটা পরিবর্তন আসতে পারে
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত