শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪, ১৫:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানায়।

চিঠিতে শি জিনপিং বলেন, প্রতিবেশী দেশ চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে আমাদের উভয় দেশই সবসময় একে অপরকে সম্মান করে, একে অপরের সঙ্গে সমান আচরণ করে এবং পারস্পরিক সুবিধা অর্জন করে আসছে এবং উভয়পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।’

শি জিনপিং বলেন, ‘আমরা একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি, যা আমাদের দুই দেশের জনগণের জন্য স্পষ্ট সুবিধা নিয়ে আসে।’

এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তাদের গত আগস্টের বৈঠকের কথা উল্লেখ করেন। যেখানে তারা উভয়েই চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান।

তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত যে আমরা উভয় দেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নীত করতে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করতে, উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নীত করার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। তাহলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

চীনা প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন এবং জীবনের প্রতিটি  ক্ষেত্রে সাফল্য কামনা করেন।

‘বাংলাদেশের সমৃদ্ধি এবং এর জনগণ সুখী হোক’- এই বলে তিনি চিঠি শেষ করেন। সূত্র: বাসস।

/এফএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ১৫:১৫
শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ