সরকারকে নির্বাচনকালীন সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২১:০৮

নির্বাচনের সময়ে সহিংস ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যারা এর জন্য দায়ী তাদের দায়বদ্ধতার আওতায় আনা এবং সব ধরনের রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার একথা বলেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী– এ বিষয়ে জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্য গ্রেফতার ও নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অন্যান্য পর্যবেক্ষকের মতো আমাদেরও মত হচ্ছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আমরা দুঃখিত যে সব দল অংশগ্রহণ করেনি এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে সহিংস ঘটনায় আমরা নিন্দা জানাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তবে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে।

আরও পড়ুন- 

নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থানে মতভেদ

যুক্তরাষ্ট্রের বক্তব্যে আমরা সামান্যতম অস্বস্তিতে নেই: কাদের

/এসএসজেড/এফএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
সরকারকে নির্বাচনকালীন সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ