বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে প্রশাসন: মেনন

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘বরিশাল-২ আসনে যে নির্বাচন হয়েছে তা ছিল উৎসবমুখর। ভোটার উপস্থিতি ন্যাশনাল এভারেজ যা, আমার আসনে একই হয়েছে। এখানে বাড়তিও নেই আবার কমতিও নেই। নির্বাচনের দিন প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে।’ এ কারণে নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্টদের ধমকও দিয়েছিলেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বরিশাল প্রেসক্লাবে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকৃত অর্থে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে বিদেশি গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে মেনন বলেন, ‘তাদের উদ্দেশ্য নির্বাচন অবাধ করা ছিল না। ছিল রেজিম চেঞ্জ করা। এখনও তাদের লক্ষ্য রেজিম চেঞ্জ। তাদের উদ্দেশ্য ফেল করেছে। বাংলাদেশের জনগণ তাদের জবাব দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের ভেতরের বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলছে, আমরা মাটিতে পড়ি নাই। এ দল দুটি জনগণের কাছে পরাজিত হয়েছে।’

এ ছাড়া তিনি বিভাগীয় শহর বরিশাল নগরীর উন্নয়ন থেকে শুরু করে নিজের আসন (বরিশাল-২) বানারীপাড়া-উজিরপুর উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় দেশের বিভিন্ন বিভাগের উন্নয়ন তুলে ধরেন। তিনি বরিশালকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন।

বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নাসিম-ইল আলম, বরিশাল বেতারের প্রতিনিধি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. শেখ মো. টিপু সুলতান প্রমুখ।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৫
বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে প্রশাসন: মেনন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে
এবার দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ