এই সংসদ চলে না জোর করে চালাচ্ছে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১

‘সরকার স্বস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে। এই সংসদ চলে না তবে জোর করে চালাচ্ছে। যেভাবে নির্বাচন করছে এই সরকার এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনীহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম হলরুমে সমসাময়িক রাজনীতি নিয়ে মিট দ্য প্রেসে এমন মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। যারা কেন্দ্রে না গেছে তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫ শতাংশও ভোট দিতে যায় নাই। আর যারা অন্য দল করে তাদের ১ শতাংশ ভোটারও ভোট দিতে যায়নি। সখিপুর-বাসাইলে ২৯-৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। যারা ডিউটিতে ছিল প্রাথমিকের শিক্ষকরা তারা যদি চুরি করে তাহলে জাতি তাদের কাছ থেকে কী শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে।’

তিনি আরও বলেন, ‘সংসদ আছে সংসদ সদস্যের কোনও মর্যাদা নাই। রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই। আমেরিকা এই নির্বাচন মেনে নিলো কি নিলো না সেইটা দেখার বিষয় না। তবে আমার দেশের মানুষ খুশি হলো কিনা এইটা হলো বড় বিষয়। তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি ও মানুষ খুশি না। সরকার কোনও স্বস্তিতে নাই। নির্বাচনে যদি ৭০ শতাংশ ভোট পড়তো তাহলে ভালো হতো। কিন্তু কোথাও ২৫ শতাংশের ভোট হয়নি। সরকার স্বস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে। এই সংসদ চলে না তবে জোর করে চালাচ্ছে। যেভাবে নির্বাচন করছে এই সরকার এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনীহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার। আমি নির্বাচন করেছি, অনিয়ম হয়েছে। কিন্তু কথা হলো, চোরের বিচার চোরের কাছে দেবো নাকি—তাই কোথাও অভিযোগ দেইনি।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১
এই সংসদ চলে না জোর করে চালাচ্ছে: কাদের সিদ্দিকী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত