নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০টি গাড়ি

শফিকুল ইসলাম
১১ জানুয়ারি ২০২৪, ১৩:০১আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪০টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি বুঝে নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার বেলা ২টার পর এসব গাড়ি নতুন মন্ত্রীদের বাসভবনে পাঠানো হবে। এই গাড়িতে করেই সন্ধ্যা ৭টায় বঙ্গবভবনে শপথ গ্রহণের জন্য যাবেন নতুন মন্ত্রীরা।

এ সব গাড়িতে সন্ধ্যা ৭টায় বঙ্গবভবনে শপথ গ্রহণের জন্য যাবেন নতুন মন্ত্রীরা

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য ৩৬টি গাড়ি রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আরও চারটি গাড়ি প্রস্তুত রয়েছে, যাতে চাওয়া মাত্রই দেওয়া যায়। টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়িগুলো পূর্ণ মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। আর প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকার কাছাকাছি। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে কেউ যদি নিজস্ব গাড়ি ব্যবহার করে বঙ্গভবনে যেতে চান তবে তারা সেভাবেই যাবেন। সে ক্ষেত্রে এই গাড়িগুলো তাদের পেছনে পেছনে বঙ্গভবনে যাবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু সময়ের অপেক্ষা।

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

/আরকে/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ১৩:০১
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০টি গাড়ি
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পৌরসভা থেকে উধাও ২ কোটি টাকার সরকারি গাড়ি, কী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
একাধিক গাড়ি থাকলে দিতে হবে পরিবেশ সারচার্জ
নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চলছে রুয়েট ক্যাম্পাসে
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত