আগুনসন্ত্রাসীদের জঙ্গল থেকে ধরে এনে আইনের মুখোমুখি করা হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১৫:২১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫:২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা কসবা এলাকায় আগুনসন্ত্রাস করার চেষ্টা করবে তাদের জঙ্গলের ভেতর থেকে ধরে এনে আইনের মুখোমুখি করা হবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচন-পরবর্তী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আমি জানতাম না যে, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রচার অভিযান শেষ হয়। যার কারণে, গত ৫ জানুয়ারি আমি বায়েক ইউনিয়নের পূর্বনির্ধারিত সভায় আসতে পারিনি। আমি যেটা জানতাম, নির্বাচনের ২৪ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা শেষ হয়। যার কারণে আমি বায়েকের প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হই। এমপি এবং মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বলেছিলাম, প্রথমে আমি বায়েক আসবো। তারই অংশ হিসেবে আজকে বায়েক আসা।’

এ সময় তিনি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘কসবা-আখাউড়ায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আনিসুল হক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ,মেট্রোরেল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিতসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এসবের সবকিছু করেছেন জনগণের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালে সারা বিশ্বে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার জীবন, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা এম এ আজিজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমন ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৬ জানুয়ারি ২০২৪, ১৫:২১
আগুনসন্ত্রাসীদের জঙ্গল থেকে ধরে এনে আইনের মুখোমুখি করা হবে: আইনমন্ত্রী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী 
গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউট সুস্থ ধারার রাজনীতি কি না, প্রশ্ন আইনমন্ত্রীর
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ