সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ২১:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২২:১৯

শপথ নেওয়ার পর বাংলা ট্রিবিউনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক। সুতরাং খুবই নার্ভাস অবস্থায় আছি।’

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার পর বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় তার।

সামন্ত লাল সেন বলেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে কীভাবে কী করবো, তা ঠিক করার আগে আমাকে মন্ত্রণালয়ে যেতে হবে। তারপর আমি জানাতে পারবো, কীভাবে কী কাজ সামনের দিনগুলোতে করবো।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বাদে ৩৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হলো আজ। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১জন প্রতিমন্ত্রী। ডা. সামন্ত লাল সেন ও ইয়াফেস ওসমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারিতে দেশের পরিচিত মুখ। আগে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ছিলেন। 

ডা. মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম বার্ন বিভাগ চালু হয়। সামন্ত লাল সেন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সামন্ত লাল সেন ১৯৪৯ সালের ২৪ নভেম্বর হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

/এসও/এফএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ২১:০৮
সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ