নির্বাচনের দিন কুপিয়ে হত্যা: সাবেক মেয়রসহ ১৫ জনকে আসামি করে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ২৩:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২৩:০০

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় রিকাবিবাজার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে নৌকার সমর্থক ও মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি জিল্লুর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগে মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীনসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। তবে আসামিদের কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার পরপরই নিহতের স্ত্রী রেহেনা বেগম ও কন্যা মৌমিতা অভিযোগ করেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহীন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়া ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২৩:০০
নির্বাচনের দিন কুপিয়ে হত্যা: সাবেক মেয়রসহ ১৫ জনকে আসামি করে মামলা
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ