জামালপুরে মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘোষণা

জামালপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাইকিং করে লাঠিসোঁটা-দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, নির্বাচনি প্রতিহিংসায় এ সংঘর্ষ বাধে।

তবে স্থানীয় প্রশাসন বলছে, শত্রুতার জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী ও আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়ার যায়নি।

স্থানীয়রা জানান, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক হয়। নির্বাচনের ১০ দিন অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার বিকালে আকন্দপাড়া এলাকায় কাঁচি প্রতীকের সমর্থক লুৎফর কাজী গংদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থক আসাদুল হক আশা মেম্বারের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে কাঁচি প্রতীকের সমর্থক লুৎফর কাজী গংরা সন্ধ্যার দিকে মাইকিং করে দুই এলাকার মধ্যে সংঘর্ষের ঘোষণা দেন। পরে আজ বুধবার সকালে দুই এলাকার হাজার হাজার মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ওই দুই এলাকার লোকজন শত্রুতার জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ও দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
জামালপুরে মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘোষণা
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৫০
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ