গোমতী নদীর বালু উত্তোলন ও মাটিকাটা সিন্ডিকেটের বিরুদ্ধে এমপির যুদ্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১১:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:২৮

কুমিল্লার দেবিদ্বারে ক্ষতবিক্ষত গোমতী নদীর বালু উত্তোলন ও মাটিকাটা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নবনির্বাচিত এক সাংসদ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে গোমতী নদী পরিদর্শনে যান তিনি। এ সময় নদীর ক্ষতবিক্ষত অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের সামনেই এই ঘোষণা দেন।

যুদ্ধ ঘোষণা দেওয়া সংসদ সদস্য কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মো. আবুল কালাম আজাদ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কুমিল্লার গোমতী নদীর দেবিদ্বার অংশের শতাধিক স্থান থেকে মাটি কেটে তা বিক্রি করছে। অনেক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ ছাড়াও গোমতীর চরের মাটি কাটায় একরের পর একর কৃষিজমি বিলীন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার কৃষক।

গোমতী নদীর গভীরতা কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় নৌযোগাযোগ। দেশীয় মাছ ও সামগ্রিক মৎস্য উৎপাদনেও এর প্রভাব পড়ে। যার কারণে, গোমতীর মাটি কাটা বন্ধ করে সংস্কার সময়ের দাবি।

ট্রলারে চেপে গোমতী নদীর সর্বশেষ পরিস্থিতি পরিদর্শন করেন নবনির্বাচিত এমপি

বৃহস্পতিবার বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গোমতী নদী এলাকায় পরিদর্শনে যান এমপি। এ সময় তিনি ট্রলারে চেপে গোমতী নদীর যেসব এলাকায় মাটি লুটপাট করা হয়েছে সেসব স্থানও পরিদর্শন করেন।

যুদ্ধ ঘোষণার বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘গোমতী নদীর জাফরগঞ্জ অংশে ইউলুপ কেটে নদীর গতিপথ সোজা করা হবে। গোমতী নদীর ওপর দুটি ব্রিজ নির্মাণ করা হবে। নদীর দুই পাড়ের মানুষ ভালো থাকার জন্য অবৈধভাবে বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে গোমতী নদীর বালু উত্তোলন বন্ধ করা হলো। যারা এসব অপকর্ম করে তাদের কোনও ধর্ম নেই। সামনে থেকে এমন কাজ আর করতে দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার প্রমুখ।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৬ জানুয়ারি ২০২৪, ১১:২৫
গোমতী নদীর বালু উত্তোলন ও মাটিকাটা সিন্ডিকেটের বিরুদ্ধে এমপির যুদ্ধ ঘোষণা
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ