দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ২০:০৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২০:২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার করা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সেইসঙ্গে এই সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদ প্র্যাকটিস ভালো করে জানার তাগিদ দিয়েছেন তিনি।

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটি সঞ্চালনা করছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।

স্বতন্ত্র সংসদ সদস্যদের বাংলাদেশের ইতিহাস জানা এবং সংবিধান আত্মস্থ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সংসদ কার্যপ্রণালি বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

স্বতন্ত্র এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনি এলাকায় কেউ ভূমিহীন-গৃহহীন থাকলে তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী পাঁচ বছর জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা কী হবে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা আসতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয় স্পষ্ট হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। এর বাইরে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন, যাদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। এদের মধ্যে দলের অনেক ত্যাগী নেতাও রয়েছেন।

এর আগে গত ১০ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের পরপরই আওয়ামী লীগের সংসদ সদস্যরা তাদের সংসদীয় দলের সভা করেন। ওই সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করা হয়। স্বতন্ত্রভাবে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিতদের অবস্থান কী হবে, বৈঠকে সেটি নিয়েও আলোচনা হয়। পরে স্বতন্ত্রদের সঙ্গে শেখ হাসিনা আলাদা করে বসবেন বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমআরএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৮ জানুয়ারি ২০২৪, ২০:০৪
দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত