মন্ত্রীদের শপথের ফাইল বঙ্গভবনে পৌঁছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩ আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৭:০৫

মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ গ্রহণের ফাইল বঙ্গভবনে  পৌঁছে গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ওসমান গনি এসব ফাইল নিয়ে বঙ্গভবন গেছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। ২৫ মন্ত্রীর মধ্যে নতুন মুখ রয়েছেন ১২ জন। অন্যদিকে ১১ প্রতিমন্ত্রীর মধ্যে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন সাত জন। যদিও তাদের মধ্যে কয়েকজন আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন বুধবার (১০ জানুয়ারি)। বিজয়ী দলের নেতা জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা হন মতিয়া চৌধুরী। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

/এসআই/এফএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩
মন্ত্রীদের শপথের ফাইল বঙ্গভবনে পৌঁছালো
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বদলে যাচ্ছে এক মন্ত্রণালয়ের নাম, মন্ত্রিসভায় অনুমোদন
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক