কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা, দুই সাংবাদিক আহত

কুমিল্লা ও কুবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৬:০৫ আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৮:৫৯

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে কুমিল্লা কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন শিক্ষার্থীরা। সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন আমাদের সময়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অনন মজুমদার ও চ্যানেল আই-এর সৌরভ সিদ্দিকী।

মুখোমুখি অবস্থানে পুলিশ ও আন্দোলনকারীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগান্তর প্রতিনিধি সাইদ হাসান বলেন, দৈনিক আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন মজুমদারের মাথায় পুলিশের মারা টিয়ারশেল পড়েছিল। আর সৌরভ সিদ্দিকিসহ কয়েকজন লাঠিচার্জে আহত হয়েছেন।

এ ছাড়াও কমপক্ষে ১০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশের তিন জনও আহত হয়েছেন বলে জানা গেছে।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা। 

পুলিশের হামলায় জুতা ফেলে পালিয়েছেন আন্দোলনকারীরা

কয়েকজন শিক্ষার্থী জানান, কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ছাত্রদের টিয়ার গ্যাস মেরেছে। হামলাও করেছে। কয়েকজন ছাত্র আহত হয়েছে এ ঘটনায়। আমাদের অপর অতর্কিত হামলা করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, আজ ছাত্রদের রাস্তায় উঠতে দেওয়া হবে না। সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে।

/এফআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
সর্বশেষ খবর
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’