বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন আহত

রাজবাড়ী প্রতিনিধি
২১ মে ২০২৪, ১২:০৩ আপডেট : ২১ মে ২০২৪, ১২:০৩

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতের নাম হাসান খান। তিনি বালিয়াকান্দি উপজেলার চর দক্ষিণ বাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে।

জানা গেছে, উপজেলার বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জীবন ও তার কর্মীরা অপর চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আবুল কালাম আজাদের কর্মীদের ওপর গুলিবর্ষণ করেন। এ সময় আনারস প্রতীকের এক কর্মীকে দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবি, র‍্যাব, ম্যাজিস্ট্রেট আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রঞ্জুরুল ইসলাম বলেন, ‘সকাল ৯ টার দিকে কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘বালিয়াকান্দির নাবাবপুর ইউনিয়নে বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর হামলা করেন। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রার্থীর পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি