কেন্দ্রে নেই এজেন্ট, আসেননি ভোটারও

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০২৪, ১০:০৪আপডেট : ২৯ মে ২০২৪, ১০:২৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ও এজেন্ট না থাকায় একটিও ভোট পড়েনি। কেন্দ্রের ভেতরে প্রতিটি ভোটকক্ষ ছিল ফাঁকা।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৮টায় সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি নিয়ে আছি। কিন্তু কেন্দ্রে কোনও ভোটার ও এজেন্ট এখনও আসেননি।’

এদিকে, কেন্দ্রে কোনও পক্ষের এজেন্ট না আসার কারণে সহকারী প্রিসাইডিং অফিসাররা ব্যালট বাক্সের ঢাকনা বন্ধ করতে পারেননি।

সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আল আমিন জানান, ভোটার আসলেই আনুষ্ঠানিক ভোট শুরু হবে। এজেন্টরা ভোটকেন্দ্রে যেকোনও সময় প্রবেশ করতে পারবেন কিন্তু ভোট গণনা শেষ করার আগে বের হতে পারবেন না।

জানা গেছে, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৮৯৪ জন।

সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৭৫।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম