আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সীতাকুণ্ডের আগুন

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২২, ১৩:৩৪আপডেট : ০৫ জুন ২০২২, ১৩:৪৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে বাংলাদেশ। বিবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, রয়টার্স এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে গুরুত্বসহকারে এসেছে ঘটনাটি।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। এতে অনেকেই নিহত হয়েছেন। দগ্ধ শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কনটেইনার ডিপোর মালিকপক্ষ কোথায়? 

আরও পড়ুন: ‍‍‍‍‍‍সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য কোটি টাকা বরাদ্দ 

বিবিসি তাদের মূল প্রচ্ছদে রেখেছে সীতাকুণ্ড আগুনের ঘটনা। খবরে বলা হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। এতে দগ্ধ ও নিহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পরিস্থিতিকে খুবই নাজুক অ্যাখা দিয়েছে বিবিসি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সীতাকুণ্ডের আগুন

কাতারভিত্তিক সংবাদমাধ্যমও একইভাবে গুরুত্ব দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড আগুনের খবর প্রকাশ করেছে। দীর্ঘচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমিশিম খাচ্ছে দমকল বাহিনী। হতাহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক কেমিক্যালে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। একইভাবে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে দমকল বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে যোগ দিয়েছে সেনাবাহিনীর দল। রবিবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। 

/এলকে/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম