বার্ন ইনস্টিটিউটে দগ্ধরা কেমন আছেন, জানালেন ডা. সামন্ত লাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৪:১৩আপডেট : ০৮ জুন ২০২২, ১৪:২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনে দগ্ধ হয়ে যারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন, তারা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ভালো হয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক।

সামন্ত লাল সেন জানান, এখানে চিকিৎসাধীন ১৬ জন রোগীর সঙ্গে গতরাতে একজন নতুন করে যুক্ত হয়েছেন। ফলে মোট ১৭ জন রোগী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আছেন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে তিন জন আইসিইউতে আছেন জানিয়ে তিনি বলেন, একজন লাইফ সাপোর্টে ছিলেন, সেটিও উইথড্র করা হয়েছে। আইসিইউতে থাকাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো, পুরোপুরি সুস্থ নন। বাকি রোগীরাও ভালো আছেন। তবে ডিসচার্জ হওয়ার আগ পর্যন্ত সুস্থ বলা যায় না।

চোখের সমস্যা নিয়ে আরও ৬ জন রোগী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, তাদের মধ্যে ২ জনের চোখের সমস্যার পাশাপাশি বর্ন থাকায় সেখানে স্থানান্তর করা হচ্ছে।

এ ছাড়া চট্টগ্রামে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে সেখানে আইসিইউতে থাকা রোগীরা ক্রিটিকাল অবস্থায় আছেন’, যোগ করেন তিনি।

এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. আবুল কালাম বলেন, ‘যাদের চোখে সমস্যা রয়েছে, তা রিকভারেবল। চোখ লাল থাকা এবং পাতা জ্বললেও দেখতে পারছেন তারা। ২ সপ্তাহের মধ্যে তারা সুস্থ হয়ে যেতে পারেন। সব ধরনের চিকিৎসা চলছে।’

/এমআরএস/আইএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম