দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের একক প্রার্থী ১১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ০২:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৪:৪০

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৬০টি উপজেলার মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনটি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচটি উপজেলায় একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ধাপে সর্বমোট ২ হাজার ৫৫ জন প্রার্থী তিনটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

কুমিল্লা আদর্শ সদর ও চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া উপজেলাটি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। ভাইস চেয়ারম্যানের পদে একক প্রার্থী জমা দেওয়া অন্য উপজেলাটি হচ্ছে রাঙ্গামাটির রাজস্থলী।

মহিলা ভাইস-চেয়ারম্যান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া অপর তিনটি উপজেলা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মৌলভীবাজার সদর।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনও দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র চারটি দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলগুলো হলো জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং জাতীয় পার্টি (জেপি)। এদের মধ্যে জাতীয় পার্টি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে এবং একটি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটি উপজেলায় চেয়ারম্যান পদে, ওর কাজ পার্টি একটি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এবং জেপি একটি উপজেলায় মহিলা চেয়ারম্যান এবং অপর একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।

/ইএইচএস/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী