চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৯ জুন) শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে বাংলাদেশিরা এ মাহফিলে যোগ দেন।
ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সিআইপি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের চেয়ারম্যান সিআইপি মাহাতাবুর রহমান নাছির, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ নূর মোহাম্মদ প্রমুখ।
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আহতদের শারীরিক সুস্থতা কামনা করা হয়। মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা সাইফু উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, ইউএই আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, ইউএই আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক প্রমুখ।









