নয়াপল্টনে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ১৭:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৮:০৪

বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বসানো হচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের কিছু কর্মীকে এই সিসি ক্যামেরাগুলো লাগাতে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনও দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনও দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা, ড্রোন থাকবে। গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।

সড়কে সিসি ক্যামেরা

২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এ জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। ডিএমপিও পাল্টা চিঠি দিয়ে অন্য আরও দুটি স্থানের নাম চায়। তবে নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সব প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনও ভেন্যুতে যাওয়া সম্ভব নয়।’ 

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। যদিও আজ বিকালে নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সামনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, আগামীকাল সমাবেশের অনুমতি পাবে বিএনপি।

/কেএইচ/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী