কোটা বাতিল অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ে যা বলা হয়েছে

বাহাউদ্দিন ইমরান
১২ জুলাই ২০২৪, ০৩:০০আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:০৮

২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল কার্যকরী অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। উক্ত রায়ে হাইকোর্ট বেঞ্চটি তাদর মতামত তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সইয়ের পর এ রায় প্রকাশ করা হয়।

রায়ের শুরুতে আদালত বলেছেন, অত্র রিট মামলার রায় ও আদেশটির কার্যকরি অংশ হলো- মামলার রুল যথাযথ ঘোষণা ও নির্দেশনা দেওয়া হয়েছে। তর্কিত ২০১৮ সালের ৪ অক্টোবর জারিকৃত পরিপত্রটি অবৈধ ঘোষণা, কর্তৃত্ববহির্ভূত এবং এর কোনও আইনি বাধ্যবাধকতা নেই।

রায়ে আদালত বলেছেন, মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতি-নাতনিদের জন্য কোটা পদ্ধতি পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হলো। এছাড়া জেলা, নারী, প্রতিবন্দ্বী, আদিবাসী, জাতিগত সখ্যালঘু বা ক্ষুদ্র ও অন্যান্য জাতিগোষ্ঠীর ক্ষেত্রেও কোটা পদ্ধতি বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। রায়ের এই আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট।

প্রয়োজন মনে করলে সরকার কোটার অনুপাত বা শতাংশ কমাতে-বাড়াতে পারবে। কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে কোটা পূরণের কথাও রায়ে বলা হয়েছে।

এদিকে ওই রায়ের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমি এখনও অনুলিপি পাইনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশ না করে কোনও অংশ প্রকাশের সুযোগ নেই। পূর্ণাঙ্গ রায় হাতে না পেলে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা যাবে না।’

এর আগে গত ১০ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত পরিপত্রের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানান আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ৯ জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিলেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (নিয়মিত আপিল) করতে বলেছিলেন আপিল বিভাগ। পাশাপাশি মামলার শুনানি মুলতবি রেখেছেন আদালত। গত ৪ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে, নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত ৯ জুন সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এদিকে গত ৮ জুলাই আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানির জন্য গত ১০ জুলাই দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্তের একদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ পরিপত্র জারি করে।

/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
‘জিয়াউল আহসানের উপস্থিতিতে ৪ জনকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়’
আবুল বারকাতের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ
সর্বশেষ খবর
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের তালিকায় নেই নেতানিয়াহু
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের তালিকায় নেই নেতানিয়াহু
চার বছরের স্নাতকে ৬ বছর, সেশনজটে রাবির শিক্ষার্থীরা
চার বছরের স্নাতকে ৬ বছর, সেশনজটে রাবির শিক্ষার্থীরা
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ