রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীর কক্ষে হামলা, মারধর

ঢাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ০০:৫০আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৪:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের পরে হলে ফিরে যান আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে একই সময়ে ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ হলে ফিরে গেলে সাধারণ শিক্ষার্থীরা তার রুমে ঢুকে ভাঙচুর চালান। এ সময় তাকে মারধর করে রুম থেকে বের করে দেন তারা।

খবর পেয়ে হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন এগিয়ে আসেন। তারা ছাত্রলীগ নেত্রী বর্ণকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাদের সঙ্গে ছিলেন হলের হাউস টিউটর।

তাদের দেখে সাধারণ শিক্ষার্থীরা তাদের ‘খুনি খুনি’ বলে দুয়োধনি দিতে থাকেন। এ সময় হলের বাইরে থেকে বিভিন্ন কাচ ভাঙার শব্দ পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ১১টার দিকে রোকেয়া হলে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি বেগতিক দেখে হলের প্রক্টর মাসুদুর রহমানের নেতৃত্বে কয়েকজন সহকারী প্রক্টর ওই হলের ভেতর প্রবেশ করেন। রাত সোয়া ১২টার দিকে আসিফা বিনতে হোসাইনসহ ছাত্রলীগের ১০ নেত্রীকে হল থেকে নিরাপদে সরিয়ে নেন তারা।

হল সূত্রে জানা যায়, উদ্ধার করে নিরাপদে নেওয়া ১০ ছাত্রলীগের মধ্যে ছিলেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায়, সাইফুন্নেসা ইলমি প্রমুখ।

এ বিষয়ে প্রক্টর ও সহকারী প্রক্টররা সংবাদমাধ্যমকে কিছু বলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন তারা।

এ ঘটনার পর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিনসহ চার পুলিশ সদস্যকে হলের বাইরে উপস্থিত থাকতে দেখা গেছে।

/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী