ঢাবিতে কতক্ষণ থাকবে পুলিশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ০২:১৪আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৩:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের অবস্থান বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান বলেছেন, ‘যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ অবস্থান করবো।’ তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়া যুবককে খুঁজে বের করা হবে।’

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে জগন্নাথ হলের পাশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজনকে প্রকাশ্যে অস্ত্রসহ গুলি করতে দেখা গেছে। তাকে শনাক্ত করা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট নিশ্চিত করে তাকে খুঁজে বের করবে।’

‘কেউ যাতে ফৌজদারি অপরাধে যুক্ত না হয়, সে জন্যই আমরা আসছি ক্যাম্পাসে।’ এমনটা জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ উপস্থিত হওয়ার পর কোনও আইনবিরোধী ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে, আমরা সেভাবেই সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘পুরো ঢাকা শহরে জননিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যেন কোনও ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ কাজ করছে।’

/কেএইচ/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম