আতঙ্কে গভীর রাতে হল ছাড়েন ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ১৩:৩৪আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩:৩৯

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে গভীর রাতেই আবাসিক হল ছেড়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তারা হল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন হলের একাধিক আন্দোলনকারী। বাকি যারা ছিলেন তাদের সকালে অপমান-অপদস্থ করে হল থেকে বের করে দেওয়া হয়।

আন্দোলনকারী ইডেন কলেজের এক শিক্ষার্থী এবং হযরত আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাসের আবাসিক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রাতেই হল ছেড়ে পালিয়ে যায়। তাদের পালানোর খবর শুনে পালিয়ে যায় অন্যরাও। যারা ছিল তাদের আমরা সকালে বের করে দেই।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী জানান, ইডেন কলেজের হাসনা বেগম হলের আবাসিক শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ায় ছাত্রলীগের আপুরা অনেক বকাবকি করেন। কয়েক জনের গায়েও হাতও তোলেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। তারই সূত্র ধরে ফজিলাতুন নেসা হলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাতে গেলে উল্টো ছাত্রলীগের নেত্রীরাই অপমানিত হন। পরে আজ সকালে ফজিলাতুন নেসা হল থেকে ছাত্রলীগের দুই নেত্রীকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বের হয়ে যেতে বাধ্য করেন।

জানা গেছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি ও অন্য নেত্রীদের বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল ছেড়েছেন তারা। বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও ভোরে হল ছেড়েছেন বলে জানা গেছে।

এছাড়া, ইডেন কলেজের রাজিয়া হলে আশ্রয় নিতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রীরা। পরে ইডেন কলেজের শিক্ষার্থীরা সবাই এক হয়ে তাদেরও বের হয়ে যেতে বাধ্য করেন। বেলা ১১টার দিকে খোঁজ নিয়ে জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা, ‘ছাত্রলীগের কালো হাত-ভেঙে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে, কোটা না মেধা-মেধা মেধা, আমার ভাই মরলো কেন-বিচার চাই বিচার চাইসহ নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

/এএইচএস/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
ইডেন কলেজে রাজনীতি বন্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
সর্বশেষ খবর
দেশের উন্নয়নে বিএনপির প্রতি আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
দেশের উন্নয়নে বিএনপির প্রতি আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট
তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: ১৫ জনের নামে মামলা
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: ১৫ জনের নামে মামলা
কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা