ঢাবি ক্যাম্পাসের প্রবেশের চেষ্টা আন্দোলনকারীদের, পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ২২:১৫আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২২:২২

কোটা আন্দোলনকারীরা বুধবার রাতে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালান। তবে পুলিশের বাধার পিছু হটতে বাধ্য হন তারা। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শহীদ মিনারের কাছে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ (ছবি: আরমান ভূঁইয়া)

ঘটনাস্থলে দেখা যায়, বুধবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে আন্দোলনকারীরা চানখারপুল এলাকায় জড়ো হন। রাত সাড়ে ৯টার দিকে তারা শহীদ মিনারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারা লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা পিছু হটে আবার চানখারপুলের দিকে চলে আসে।

বুধবার সারা দিনই ঢাবি ক্যাম্পাসে তৎপর ছিল পুলিশ (ছবি: সাজ্জাদ হোসেন)

এ সময় কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সে তথ্য পাওয়া যায়নি। তবে রাত ১০টায়ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।  

এর আগে বুধবার দুপুরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থান নেন। প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থানের পর তারা টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বুধবার ঢাবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিল পুলিশ (ছবি: সাজ্জাদ হোসেন)

সন্ধ্যায় আবার ভিসি চত্বরে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। পরে আন্দোলনকারীরা বিচ্ছিন্ন হয়ে নীলক্ষেতের দিকে চল যায়।

/এবি/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম