আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় ‘জোর’ করার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ২৩:০২ আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২৩:০৫

দাবি আদায় হওয়ায় ও হতাহতের কারণে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ছয় সমন্বয়ক। তাদের নির্যাতনের মুখে জিম্মি করে এই ঘোষণা আদায় করা হয়েছে বলে দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাকি সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।

রবিবার (২৮ জুলাই) আন্দোলন প্রত্যাহারের ঘোষণার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর নিজেদের টেলিগ্রাম গ্রুপে এই দাবি করে বিবৃতি দেন সমন্বয়ক আবদুল কাদের। এ ছাড়া কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে আরও বিবৃতি দেন সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ, মাহিন সরকার, সহ-সমন্বয়ক রিফাত রশিদ, আবদুল্লাহ সালেহীন অয়ন।

আবদুল কাদের তার দেওয়া বিবৃতিতে সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে বিবৃতি নেওয়া হয়েছে দাবি করে বলেন, সেটা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বে উত্থাপিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা কোনও প্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতোগুলা মানুষকে হত্যা করেছে, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম