গুলি-গ্রেফতারের প্রতিবাদে শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৬:২৯আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬:৩০

সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি, হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে জাতীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেছেন চিকিৎসকরা। শুক্রবার (২ আগস্ট) সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সর্বস্তরের চিকিৎসক ও মেডিক্যাল-ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই প্রতিবাদ করেন তারা।

এসময় চিকিৎসকরা শিক্ষার্থীদের ঢালাও গ্রেফতারের প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে শিক্ষার্থীদের নিঃস্বার্থ মুক্তির দাবি করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদ করেন তারা।

গুলি-গ্রেফতারের প্রতিবাদে শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘দালালি না রাজপথ?, রাজপথ রাজপথ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বক্তব্যে বিক্ষোভকারী চিকিৎসকরা ডা. সজীবকে হত্যা, শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের আক্রমণ ও গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সব শ্রেণিপেশার মানুষের অধিকার আদায়, নিহতদের বিচারের দাবি ও অবৈধভাবে গ্রেপ্তারকৃতদের জামিনের দাবি করেন চিকিৎসকরা।

বিক্ষোভ কর্মসূচিতে একজন চিকিৎসক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের এভাবে গ্রেফতার ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার নজির কোনও স্বাধীন দেশে নেই। রাস্তায় বিনা কারণে মোবাইল ফোন চেক করার অধিকার প্রশাসনের নেই। অথচ পুলিশ প্রশাসন তা প্রতিনিয়ত করছে।

গুলি-গ্রেফতারের প্রতিবাদে শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ ওই চিকিৎসকরা আরও বলেন, আমরা চাই একটা সুন্দর স্বাধীন দেশ। এই দেশটা স্বাধীন মনে হচ্ছে না, যেখানে লাশ পড়ে থাকে রাস্তায়, নির্বিচারে গুলি করা হচ্ছে। এতে আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, ছেলেমেয়েরা মারা যাচ্ছে।

রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে দেশের তরুণ প্রজন্ম যেন সংবিধান না শিখে বড় হয়— উল্লেখ করে চিকিৎসকরা বলেন, ‘প্রধানমন্ত্রী রাজাকার শব্দটি উচ্চারণের পাশাপাশি বলেছেন, যে সব শিক্ষার্থী আন্দোলন করছে তারা নাকি সংবিধান সম্পর্কে অবগত নয়। ছোট স্কুলব্যাগে ১৪-১৫টি বই থাকে, কিন্তু সংবিধানের একটি লাইনও লেখা নাই। রাজনৈতিক দলগুলো সবসময়ে চেয়েছে দেশের তরুণ প্রজন্ম যেন সংবিধান না শিখে বড় হয়।’

/এএইচএস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী