ফেসবুক-টিকটককে ৪ দিন সময় দিয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ১৩:৩১আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৯:৪৬

দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর জবাব দিতে চার দিনের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

রবিবার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, গত শনিবার (২৭ জুলাই) ফেসবুক, টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠিয়ে ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের জবাব দিতে হবে। আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে।

তিনি আরও বলেন, উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত ৫০টি পেজ টেকডাউন করে দিয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী জানান রবিবার বিকাল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে। সংযোগ বন্ধ থাকায় বিনিময়ে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন মোবাইল গ্রাহকরা।

বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি জানিয়ে পলক বলেন, কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনও অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।

/জেডএ/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
‘পুলিশে ধরেছে’—ফেসবুকে হাতকড়া পরা ছবির ট্রেন্ড কতটা বিপজ্জনক?
ডেটা ট্র্যাকিং কমাতে ফেসবুকের এই ৬ সেটিংস এখনই বদলে ফেলুন
ফেসবুকে সমালোচকদের গালি, তুলে আনার হুমকি এমপির: আসল ঘটনা কী
সর্বশেষ খবর
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
রোহিঙ্গা সংকটের ৯ বছর: বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি দিলো ১৬ কূটনৈতিক মিশন 
রোহিঙ্গা সংকটের ৯ বছর: বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি দিলো ১৬ কূটনৈতিক মিশন 
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ