টিকটকের সাড়া মিললেও জবাব দেয়নি ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৯:৪৫ আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৯:৪৫

ইন্টারনেটে গুজব ও সংহিসতামূলক কনটেন্ট (ছবি-ভিডিও) ছড়ানোর ব্যাখ্যা চেয়ে ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৩১ জুলাইয়ের মধ্যে এই ব্যাখ্যা দেওয়ার কথা জানানো হয়। কিন্তু টিকটক ছাড়া বাকি কোনও প্রতিষ্ঠানই সরকারের ইমেইলের জবাব দেয়নি।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল (৩১ জুলাই) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে সময় দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু আমরা এখনও তাদের লিখিত বা মৌখিক কোনও ব্যাখ্যা পাইনি।

কেবল টিকটক ই-মেইলে একটা রিপ্লাই দিয়েছে জানিয়ে তিনি বলেন, তারা (টিকটিক) এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চায়। তারা ব্যাখ্যাগুলোও দিতে চায়। বাকি দুটি অর্থাৎ, মেটা ও ইউটিউবের সাড়া পাইনি।

তবে ফেসবুক ও ইউটিউবের সাড়া পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী রয়েছেন বলে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে খুলবে—জানতে চাইলে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তাদের ব্যাখ্যা যদি সন্তোষজনক হয়, আমরা শিগগির খুলে দেবো।

ফেসবুক ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমের কাছে বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে, সেটা তারা কীভাবে মেনটেইন করছে বা আদৌও করছে কি না এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানান পলক।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই রাতে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ হয়। পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। আর ১০ দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় রবিবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে। তবে ১৮ জুলাই থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক বন্ধ আছে। ব্রডব্যান্ডে ইউটিউব দেখা গেলেও মোবাইল থেকে এই অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছে বলে ভোক্তারা জানিয়েছেন।

/জেডএ/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
অ্যালগরিদমচালিত ‘আন্দোলন’ রুখতে তৎপর ভারত, মেটাকে কঠোর বার্তা
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
নিজের পছন্দমতো নিউজ ফিড সাজাতে ফেসবুকে নতুন সুবিধা আনলো মেটা
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত