যশোরে ভোট দিয়ে এমপি কাজী নাবিল বলেছেন, ‌‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে’

যশোর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৯

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ ভোট দিয়েছেন। রবিবার সকাল ১১টায় নিজ কেন্দ্র সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের পুরুষ বুথে ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের কাজী নাবিল বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা শুনিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে ভোটাররা সন্তুষ্ট।’ নৌকার বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোট দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. মালিহা মান্নান আহমেদ, ছোট ভাই বিসিবির ডিরেক্টর কাজী এনাম আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।

সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরুষ ও নারীদের পৃথক দুটি কেন্দ্র। ভবনের নিচতলায় নারীদের ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শেখর চন্দ্র দাস জানান, এই কেন্দ্রে নারী ভোটার ৩৩৭৯। রাত থেকেই তিনি এখানে অবস্থান করছেন। সকাল পর্যন্ত কোনও ঝামেলা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

এই ভবনের দোতলায় পুরুষ কেন্দ্র। সেখানকার প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘পুরুষ ভোটারের সংখ্যা ৩২৫৪। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ঠান্ডার কারণে ভোট গ্রহণ চলছে ধীরগতিতে।’

প্রসঙ্গত, যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ (ঈগল প্রতীক), জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চুসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/এমএএ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান