জাপা কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী এবিএম রুহুল আমিন এবং তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের ছোট ভাই এসএম কামালের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। 

হামলার শিকার জাপার প্রার্থী রুহুল আমিন হাওলাদার জানান, রবিবার ভোট গ্রহণ শেষে তিনি কর্মী-সমর্থক নিয়ে ওই কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। সে সময় আফজাল হোসেনের ছোট ভাই কামাল হোসেন দলবল ও লাঠিসোঁটা নিয়ে নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় রুহুল আমিন, তার দেহরক্ষী সোহেল আহমেদসহ ৮ কর্মী-সমর্থক আহত হন। তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর চালনো হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও বিজিবি সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে থাকা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিন্টু বলেন , ‘ভোট পরিদর্শন শেষে বের হয়ে আসার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভেকেট আফজাল হোসেনের ছোট ভাই  কামাল হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে জাপা প্রার্থী রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা চালায়।  এ সময় প্রার্থী, তার দেহরক্ষী ও আমিসহ ৮ থেকে অন্তত ১০ জন আহত হন। হামলাকারীরা আমাদের গাড়িও ভাঙচুর করেন। তারা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে চলে যান।

এ বিষয়ে পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম বলেন, ‘জাপার প্রার্থী রুহুল আমিন আমাকে বিষয়টি মৌখিকভাবে জানালে আমি তাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছি।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। সম্ভবত দুই পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। তাতে জাপার প্রার্থী এবিএম রুহুল আমিনের সঙ্গে থাকা লোকজন জখম হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে আমরা পাইনি।’

অভিযুক্ত কামাল হোসেন বলেন, ‘আমরা কোনও হামলা করিনি, বরং জাপার প্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে তার দলবল আমাদের ওপর হামলা চালিয়েছে।’

/এমএএ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম