৬০ ঘণ্টা পর ডিপোর আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

রফিকুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে
০৭ জুন ২০২২, ১৩:২৪আপডেট : ০৭ জুন ২০২২, ১৩:৪৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

অগ্নিকাণ্ডের প্রায় ৬০ ঘণ্টা পর মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় বিএম কনটেইনার ডিপোর ফটকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

আরিফুল ইসলাম বলেন, ‘ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে নতুন করে বিস্ফোরণের কোনও ঝুঁকি নেই। ঘটনাস্থলের আশপাশের মানুষও ঝুঁকিমুক্ত।’

তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। কিছু কনটেইনার ডিপোতে এলোমেলোভাবে পড়ে আছে। কয়েকটি রাসায়নিক কনটেইনার শনাক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ , ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

/এসএইচ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম