সীতাকুণ্ডে আগুন: দুই ফায়ার স্টেশনে ১০ জনকে পদায়ন

রফিকুল ইসলাম, সীতাকুণ্ড
০৮ জুন ২০২২, ১৯:০৩আপডেট : ০৮ জুন ২০২২, ১৯:০৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীদের হতাহতের ঘটনায় নিকটবর্তী দুটি ফায়ার স্টেশনে ১০ জনকে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে পাঁচ ও কুমিরা ফায়ার স্টেশনে পাঁচ জনকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। 

দুটি স্টেশনের ২৬ কর্মী হতাহতের বিপরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য সোমবার ও মঙ্গলবার এ ১০ জনকে পদায়ন করা হয়। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএম কনটেইনার ডিপোতে আগুন নির্বাপণে আসা ফেনীর উপ-সহকারী পরিচালক (ডিএডি) পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ‌‘ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মারা যাওয়া ৯ ফায়ার সার্ভিস সদস্যের ছয় জনই কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের। ঘটনার দিন আগুন নেভাতে গিয়েছিলেন ওই স্টেশনের ১৫ কর্মী। এর মধ্যে আট জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ আছেন একজন। পাশাপাশি সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে আগুন নেভাতে গিয়েছিলেন ১১ জন। এর মধ্যে মারা গেছেন তিন জন। আহত হন ছয় জন। বাকি দুই জন নিখোঁজ রয়েছেন। দুটি স্টেশন থেকে ২৬ জন হতাহতের বিপরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য ১০ জনকে পদায়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘সীতাকুণ্ড গুরুত্বপূর্ণ এলাকা। এলাকায় যেকোনো মুহূর্তে আগুন ধরলে তা নিয়ন্ত্রণ করতে হবে আগে। সে জন্য বিভিন্ন স্টেশন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীতাকুণ্ডে পাঁচ ও কুমিরায় পাঁচ সদস্যকে সংযুক্তিতে পদায়ন করা হয়। এর মধ্যে ওয়্যারহাউস ইন্সপেক্টর, টিম লিডার ও ফায়ার ফাইটার রয়েছেন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আতিকুর রহমান বলেন, ‘আমাদের স্টেশনে ৩৯ কর্মী ছিলেন। ঘটনার দিন আগুন নেভাতে গিয়ে হতাহত হন ১৫ জন। এ অবস্থায় স্টেশনে একজন ওয়্যারহাউস ইন্সপেক্টর ও চার জন ফায়ার ফাইটার দেওয়া হয়েছে।’

/এএম/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের