গেটের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করলেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১৮:৫১আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৮:৫১

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রধান গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এ সময় হলগুলো খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করেন তারা। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে টাঙ্গাইল শহর ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ সমাবেশ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ক্যাম্পাসের প্রধান গেটে তালা থাকায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে গেটের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে শিক্ষার্থীদের হলের তালা খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও আন্দোলনে অংশ নেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হঠাৎ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করায় উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা গেছে।

এর আগে, শুক্রবার (২ আগস্ট) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের হলগুলোর তালা দুই ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি পূরণ করতে হবে।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে মোবাইলে কোনও মন্তব্য করবো না।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
প্রশাসনে বৈষম্য: বঞ্চিতের পদোন্নতি, নতুন বঞ্চনার অভিযোগ 
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সেলিম প্রধান গ্রেফতার
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার