এবারের এইচএসসি পরীক্ষায় ‘আর অংশ নেবেন না’ বাগেরহাটের এক কলেজের শিক্ষার্থীরা

বাগেরহাট প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ০৯:৪৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:৪৬

যত দিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করা সকল এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক, ছাত্র ও নিরপরাধ মানুষকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে তত দিন পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলী কলেজের চলমান ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন না।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ঘোষণা বিবৃতি আকারে পোস্ট করা হয়েছে। সেখানে ‘স্পষ্ট বিবৃতি’ দিয়ে এ কথা জানিয়েছেন ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

বিবৃতিতে বলা হয়, আমরা কাজি আজহার আলী কলেজের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যত দিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক, ছাত্র ও নিরপরাধ মানুষকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তত দিন পর্যন্ত কাজি আজহার আলী কলেজের কোনও শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

ফকিরহাট কাজি আজহার আলী কলেজ থেকে এ বছর তিন হাজার ৩৩২ জন শিক্ষার্থী চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে কলেজ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। এ ছাড়া কোনও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লিখিত আকারেও বিষয়টি আমাকে জানানো হয়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে কাজি আজহার আলী কলেজের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী বলে জানান।

তিনি বলেন, ‘কারও কথায় নয়, নিজেদের দায়বদ্ধতার স্থান থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে ভাই ও বোনেরা মারা গেছেন এবং গ্রেফতার হয়েছেন তারা সবাই শিক্ষার্থী। তাই আমরা শিক্ষার্থী হয়ে আমাদের সকল দাবি না মানা পর্যন্ত এইচএসসি পরীক্ষায় বসবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ভাই-বোনদের লাশের হিসাব চাই। এ ঘটনায় ন্যায়বিচার ও ছাত্রদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা পরীক্ষায় বসবো না, ইনশাআল্লাহ।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম