ফায়ার সার্ভিসকর্মী রনির জানাজায় মানুষের ঢল

শেরপুর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১২:৪৭আপডেট : ০৭ জুন ২০২২, ১৩:০০

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে মৃত ফায়ার সার্ভিসকর্মী রমজানুল ইসলাম রনির (২২) দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় শেরপুর সদরে নিজ গ্রাম হেরুয়া বালুরঘাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজারও মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে মরদেহ পৌঁছায়।

চাচা আবুল কাশেম বলেন, চার ভাইবোনের মধ্যে বড় রনি। প্রায় দেড় বছর আগে ফায়ার সার্ভিসে চাকরি হয়। ছোট ভাই তারিকুল ইসলাম রকিবকে ময়মনসিংহে রেখে পড়াশোনা করাতো। বোন আশামণি নবম শ্রেণিতে ও ছোট বোন আঁখিমণি তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের লেখাপড়াসহ পরিবারের সব খরচ চালাতো রনি। তিন মাস আগে সীতাকুণ্ডে বদলি হয়ে সেখানেই স্ত্রীসহ বসবাস করছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ছয় মাস আগে শেরপুরের শ্রীবরদী থানার জালকাটা গ্রামের রুপা বেগমের সঙ্গে রমজানুল ইসলাম রনি বিয়ে হয়। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ তিনি।

এদিকে বিচারাধীন একটি মামলায় শেরপুর জেলহাজতে থাকা রনির বাবা আকরাম হোসেন আঙ্গুরের পক্ষে সোমবার (৬ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়। বিচারক আব্দুর সবুর মিনা সাত দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু এ তথ্য জানিয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, সাড়ে ১০টার পর নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রনির দাফন সম্পন্ন হয়ে হয়েছে। মানবিক দিক বিবেচনায় কেন্দ্রীয় জেলখানায় বন্দি তার বাবাকে আদালত সাত দিনের জামিন দিয়ে বাড়িতে পাঠিয়েছেন।

/এসএইচ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের এমপির জানাজা-দাফন, দেওয়া হলো গার্ড অব অনার
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের