থানা থেকে তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিয়ে মধ্যরাতে ঘরে ফিরলেন রাবির শিক্ষকরা

রাবি প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৪:০৭আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪:০৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সন্দেহজনকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটক পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিন জনকে ছাড়িয়ে এনেছেন শিক্ষকরা। বুধবার (৩১ জুলাই) বিকাল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত থানায় অবস্থান নিয়ে তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে থেকে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত ও মাজেদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলামকে আটক করে পুলিশ। এ ছাড়া বিকাল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়।

এদের মধ্যে সামিউল বাসিত, মাজেদ হাসান ও নাইম ইসলামকে মতিহার থানা পুলিশ, প্রত্যয়কে রাজপাড়া থানা পুলিশ এবং রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। পরে রিফাত হাসানকেও বুধবার মধ্যরাতে রাজপাড়া থানায় পাঠানো হয়।

আটকের খবর জানাজানি হলে বিকালের দিকে রাবির বিভিন্ন বিভাগের শিক্ষকরা থানায় ছুটে যান। এর মধ্যে মতিহার থানায় আটক ছাত্রদের মুক্তির দাবিতে অবস্থান নেন ইংরেজি বিভাগের অধ্যাপক রোবাইদা আখতার, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন, অধ্যাপক আল মামুন, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, নাট্যকলা বিভাগের অধ্যাপক মো. হাবিব জাকারিয়াসহ অন্তত ২০ জন। নিজ বিভাগের শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে ডিবি কার্যালয়ে যান পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, অধ্যাপক আব্দুর রাজ্জাক সরকার, অধ্যাপক সামিউল ইসলাম সরকারসহ আরও কয়েকজন। এ ছাড়া রাজপাড়া থানায় অবস্থান নেন আইন বিভাগের সভাপতি সাঈদা আঞ্জুসহ বেশ কয়েকজন শিক্ষক।

পরে পাঁচ শিক্ষার্থীর মধ্যে নগরীর মতিহার থানায় আটককৃত তিন শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত,  মাজেদ হাসান এবং নাইম ইসলামকে ছাড়িয়ে নিয়ে ঘরে ফেরেন রাবির শিক্ষকরা। রাজপাড়া থানায় আটক দুই শিক্ষার্থীকে ছাড়ার কথা থাকলেও তাদের আর পরে ছাড়া হয়নি।

আটক করার বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসি। আমরা প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেছি। আরও যাচাই-বাছাই চলছে। এর মধ্যে তাদের শিক্ষকরা এসেছিলেন। পরে তাদের জিম্মায় আটককৃতদের প্রেরণ করেছি।’

এর আগে হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। কোর্ট এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করায় শিক্ষার্থীরা জড়ো হতে পারেননি। এর মধ্যে বিকাল ৩টার দিকে কোর্ট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের