সরকার আমাদের ভোটে নিয়ে এসে কোরবানি দেয় কিনা আশঙ্কা আছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩২

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, ‘সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটের পরিস্থিতি বিশেষ করে ভালো মনে হচ্ছে। কোনও অঘটনের খবর পাইনি।’

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নিউ সেনপাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘ভোট শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি মন্তব্য করা যাবে না। সরকার আমাদের ভোট করাতে নিয়ে এসে কোরবানি দিয়ে দেয় কিনা এ আশঙ্কা আমাদের এখন আছে। এটা হলে পুরোপুরি বাকশালের অবস্থায় ফিরে যাবে সরকার। তবে আমি আশাবাদী থাকতে চাই। তারপরও কুমিল্লা ও ঢাকার দোহার আসনে আমাদের প্রার্থীর সমর্থক, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি।’

তিনি বলেন, ‘তবে ওভারঅল পরিস্থিতি এখনও ভালো আছে। ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হব। এখন সব বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

এ সময় জাপা নেতা সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের