সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে আরও একজন ভর্তি

ঢামেক প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১২:০৫আপডেট : ০৬ জুন ২০২২, ১৪:২৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রাইভেট আইসিটি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় তাকে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ এই ব্যক্তির নাম নজরুল ইসলাম মণ্ডল, পেশায় গাড়িচালক।

সোমবার (৬ জুন) হাসপাতাল সূত্র জানায়, সীতাকুণ্ডের ঘটনায় নজরুল ইসলাম মণ্ডলকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি দগ্ধ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। এর মধ্যে পোস্ট অপারেটিং ওয়ার্ডে (পিওডাব্লিউ) ছয় জন, জরুরি বিভাগে চার জন, আইসিইউতে দুই জন এবং এসডিইউতে ভর্তি আছেন দুই জন। এদের অর্ধেকের বেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়াও একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রমতে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া অগ্নিদগ্ধদের অধিকাংশই শ্রমিক। দুই জন ফায়ার সার্ভিসকর্মী ও পাঁচ জন গাড়িচালক। এ বিষয়ে আজ বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

ইনস্টিটিউটে ভর্তি দুই ফায়ার সার্ভিসকর্মী হলেন- গাউসুল আজম ও রবিন। তারা দুজনই বিবাহিত। তাদের মধ্যে গাউসুল আজমের শারীরিক অবস্থা ভালো নয়, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি। রবিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হলেও, তার অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ারম্যান গাউসুল আজমের বাবা আজগর আলী বলেন, ‘দূর থেকে একবার দেখেছি ছেলেকে। ছেলের অগ্নিদগ্ধ হওয়ার খবরে পুরো পরিবার ভেঙে পড়েছে। সাতক্ষীরায় গ্রামের বাড়িতে জানানো হয়েছে, ছেলে ভালো আছে। গাউসুলের ৫ মাস বয়সী একটি সন্তান রয়েছে।’

আরেক ফায়ার সার্ভিসকর্মী রবিনের স্ত্রী বন্যা আক্তার বলেন, ‘একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে পাওয়া কলে স্বামীর অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়েছি। এখানে ভর্তি হওয়ার কথা জানতে পেরে ছুটে এসেছি।
 
এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার প্রাইভেট আইসিটি বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ডিপোর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ২২ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করছে সিআইডি।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম